Facebook

Social

test

আথানেজের ক‍্যাচ ছাড়লেন মুমিনুল


উইন্ডিজকে চমকে দিয়ে বাংলাদেশের ৩ উইকেট
হুট করে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চমকে দেওয়ার পর চতুর্থ দিনের প্রথম সেশনে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। ২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান।

প্রথম ইনিংসের ১৮১ রানের লিডসহ স্বাগতিকরা এখন ২৪২ রানে এগিয়ে।


আগের দিন ৯ উইকেটে ২৬৯ রান করার পর সোমবার আর ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ। খেলা শুরুর ১০ মিনিট আগে তারা জানায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে পরপর দুই বলে বেঁচে যান দুই ওপেনার ক্রেইগ ব্র‍্যাথওয়েট ও মিকাইল লুই। তাসকিন আহমেদের বলে প্রথমে ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন। পরে লুইয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নেয়নি বাংলাদেশ।

জীবন পেয়েও অবশ্য কিছু করতে পারেননি লুই। তাসকিনের বলেই আউট হন তিনি। পরে কেসি কার্টিকেও ফেরান বাংলাদেশের অভিজ্ঞ পেসার।

উইকেট শিকারে যোগ দেন শরিফুল ইসলামও। তিনি আউট করেন ৯ রানে জীবন পাওয়া অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে।

এরপর অবশ্য আর উইকেট পড়তে দেননি কাভেম হজ ও আলিক আথানেজ। ৮২ বলে ২২ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন তারা। এর মাঝে অবশ্য মেহেদী হাসান মিরাজের বলে আথানেজের কঠিন একটি ক্যাচ ছেড়ে দেন মুমিনুল হক।

আথানেজ ৩৮ বলে ১৬ ও হজ ৪৬ বলে ১০ রানে অপরাজিত।

No comments:

Useful Links

Powered by Blogger.