টানা ১৭ বছর ফুটবলের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা ফিফার সভাপতির দায়িত্ব পালন করেছেন সেফ ব্ল্যাটার। ২০১৫ সালে দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত হন তিনি। যদিও নিজেকে এখনও নির্দোষ দাবি করেন ব্ল্যাটার।
দীর্ঘদিন পর এবার তিনি সাক্ষাৎকার দিলেন ফিফার বিভিন্ন বিষয় নিয়ে। জানালেন কিভাবে একেবারে শূন্য থেকে ফিফাকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সে সঙ্গে আবার জানিয়ে দিলেন, সঠিক দিক নির্দেশনার অভাবে ফিফা এখন বিপথে পরিচালিত হচ্ছে।
No comments: