শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে নকলা উপজেলা পরিষদের নির্বাচনী ফল ঘোষণা কেন্দ্র থেকে বিভিন্ন কেন্দ্রের ফল মাইকে ঘোষণা করা হয়। সেই হিসাবে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোকশেদুল হক শিবলু।
No comments: