নালিতাবাড়ীতে দুলাল চৌধুরী’র আগমনে ৮নং রূপনারায়ণকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার এর শুভেচ্ছা মিছিল
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হতে মনোনয়ন প্রত্যাশী নালিতাবাড়ীর কৃতি সন্তান ও জাপান প্রবাসী দুলাল চৌধুরীর আগমন উপলক্ষে
৮নং রূপনারায়ণকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার এর শুভেচ্ছা মিছিল
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে নকলা হতে গণসংযোগ শেষ করে নালিতাবাড়ীতে গণসংযোগ করেন নকলা- নালিতাবাড়ী আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী। এ সময় শহর প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, আমি নকলা-নালিতাবাড়ী মানুষের কাছাকাছি যেতে চাই। তাদের বিপদ আপদে পাশে থাকতে চাই এবং মানুষের সেবা করা ব্যতীত অন্য কিছুকে আমি নেতা হিসেবে বড় কিছু মনে করি না।
উক্ত জনসংযোগে উপজেলা ও শহর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল,যুবদল,শ্রমিকদল ও অন্যান্য অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনারে সমাবেত হয়।
.jpeg)
No comments: